আম বাগান কেটে বাগানের দখল থেকে উচ্ছেদ করলো বৃদ্ধ দম্পতিকে জমি মাফিয়ারা। বৃদ্ধ দম্পতি বেঁচে থাকার এই সম্বল বাঁচাতে পুলিশের দারস্থ হলেও হাত গুটিয়ে বসে থাকলো পুলিশ।ইংরেজবাজার পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ বৃদ্ধ দম্পতির। শুধু তাই নয়টি গাছ কাটার ছবি তুলতে গেলে জমি মাফিয়াদের চোখ রাঙানির মুখে পড়তে হয় । ঘটনাটি ইংরেজবাজার থানার লক্ষীপুর গ্রামে । আর এমন ঘটনার পর জেলা পুলিশ প্রশাসন মুখে কুলুপ এটেছেন। যদিও ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বিষয়টি জানতে পেরে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইংরেজবাজার থানার পুলিশ কর্তাদের।
১৯৬৮সালে ইংরেজবাজার থানার লক্ষীপুরে এক বিঘা আম বাগান ক্রয় করেছিলেন ইংরেজবাজার থানার বিবিগ্রামের বাসিন্দা আব্দুল গাফ্ফর। পুত্র সন্তানহীন এই দম্পতির বৃদ্ধ বয়সে এই বাগান তাদের বেঁচে থাকার রসদ জোগাবে এই আশাতে। কিন্তু এলাকার জমি মাফিয়া মাইনুল ও তার দলবলের নজর পড়ে এই বৃদ্ধ দম্পতির জমির উপর। মালদা মানিকচক রাজ্য সড়কের ধারে এই জমির বাজার মূল্য প্রায় ৫০লক্ষেরও বেশী। দীর্ঘ কয়েক বছর ধরে বাগানটি দখল করে প্রোমটিং করার চেষ্টা করে চলেছেন এলাকার জমি মাফিয়ারা। কিন্তু বৃদ্ধ দম্পতি বাগান বাচাতে আদালতে মামলা করেন। মালদা সিভিল জজ আম বাগানটির স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশেও দিয়েছেন। কিন্তু জমি মাফিয়ারা এই নির্দেশ অমান্য করে আম বাগানের অস্থিত্ব ধ্বংস করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয় বাগানের দখল না ছাড়লে বৃদ্ধ দম্পতিকে প্রাণে মেরে ফেলারও হুমকী দিচ্ছেন এই জমি মাফিয়ারা। ফলে নিজেদের নিরাপত্তা ও আম বাগান বাঁচানোর জন্য প্রশাসনিক কর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। যদি জেলা প্রশাসনের কোন কর্তাই এই বৃদ্ধ দম্পতিকে সাহার্য্যের জন্য হাত বাড়ায় নি। ফলে তাদের আম বাগানের সতেজ সাতটি আম গাছ কেটে ফেলেছেন জমি মাফিয়া। এর ফলে বৃদ্ধ দম্পতি তাদের বেঁচে থাকার রসদ হারিয়ে কার্যত তারা আজ নিঃস্ব। প্রশাসনের উদাসীনতায় তারা আজ আত্মহত্যার মুখে দাড়িয়ে। এদিকে জমি মাফিয়ারা আদালতের আদেশ বন দপ্তরে না জানিয়ে বন দপ্তরে জাল নথি জমা দিয়ে এই বাগানের আম গাছ কাটার অনুমতি পত্র জোগার করে বাগানের সব গাছ কেটে ফেলেছেন। এই অবস্থায় বৃদ্ধ দম্পতি অসহায় হয়ে প্রশাসনের কর্তাদের দুষছেন। আর জমি মাফিয়া ক্ষমতার বলে আদালতের নির্দেশ অমান্য করে দিব্যি ঘুরে বেড়াছেন। আর প্রশাসন হাত গুটিয়ে বসে রয়েছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/tnjJBsvrWQw